আজকের দিনে ফিটনেসপ্রেমীদের মধ্যে সবচেয়ে আলোচিত দুটি ডায়েট হলো কেটো আর ভেগান। দুটিই ভিন্ন ধরণের খাদ্যাভ্যাসের ওপর নির্ভরশীল, তবে কার্যকারিতা নির্ভর করে শরীর ও লাইফস্টাইলের ওপর।
কেটো ডায়েট: দ্রুত ওজন কমানোর কৌশল
কেটো বা কেটোজেনিক ডায়েটের মূল লক্ষ্য হলো শরীরে কার্বোহাইড্রেট কমিয়ে ফ্যাট ও প্রোটিনের পরিমাণ বাড়ানো। এতে শরীর ‘কেটোসিস’ অবস্থায় গিয়ে ফ্যাটকে এনার্জি হিসেবে ব্যবহার করে।

সুবিধা
- দ্রুত ওজন কমাতে সাহায্য করে
- ক্ষুধা কম অনুভূত হয়
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে
অসুবিধা
- দীর্ঘমেয়াদে বজায় রাখা কঠিন
- কিডনি ও লিভারের ওপর চাপ পড়তে পারে
- সব ধরনের ভিটামিন ও ফাইবার পাওয়া যায় না
ভেগান ডায়েট: টেকসই ও স্বাস্থ্যকর বিকল্প
ভেগান ডায়েট পুরোপুরি নিরামিষভোজী, যেখানে মাংস, মাছ, ডিম বা দুগ্ধজাত কিছুই খাওয়া হয় না। এটি সম্পূর্ণ উদ্ভিদভিত্তিক খাবারের ওপর নির্ভর করে।

সুবিধা
- হার্টের স্বাস্থ্য ভালো রাখে
- ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
- পরিবেশবান্ধব ও টেকসই
অসুবিধা
- ভিটামিন বি১২, আয়রন, ওমেগা-৩-এর ঘাটতি হতে পারে
- সবার জন্য উপযোগী নাও হতে পারে
কোনটা বেশি কার্যকর?
কেটো ডায়েট স্বল্প সময়ে ওজন কমাতে কার্যকর হলেও, দীর্ঘমেয়াদে বজায় রাখা কষ্টকর। ভেগান ডায়েট তুলনামূলকভাবে ধীরে কাজ করলেও শরীর ও পরিবেশের জন্য বেশি স্বাস্থ্যকর ও টেকসই। তাই কারো যদি দ্রুত রেজাল্ট দরকার হয়, কেটো কাজে আসতে পারে; কিন্তু দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ও লাইফস্টাইলের জন্য ভেগান ডায়েটই বেশি কার্যকর।