পুজোর জন্য কেনাকাটা শুরু। এদিকে ড্রেসের রঙ, ডিজাইন সবই পছন্দ হয়েও বাধ সাধছে সাইজ। পেটের বাড়তি মেদ যেন সব পোশাকই ভেদ করে বেরিয়ে আসছে। কিন্তু পুজোর যে আর বেশি দেরিও নেই। তাই আজ এমন কয়েকটা ঘরোয়া উপায় দেবো যাতে শরীরের বাড়তি ফ্যাট কমবে হু হু করে। এর জন্য মাত্র একটা উপকরণই যথেষ্ট। প্রতিদিন ভিন্ন ভিন্ন ভাবে হলুদ খান, এতে ওজন কমবে অনেক সহজে।

১। হলুদ জল
এক গ্লাস গরম জলে আধা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে সকালে খালি পেটে খাওয়া যেতে পারে।
২। হলুদ দুধ
এক গ্লাস দুধে সামান্য হলুদ দিয়ে রাতে শোওয়ার আগে খেলে শরীর ডিটক্স হয় ও ঘুম ভালো হয়।

৩। লেবু + হলুদ ড্রিংক
হালকা গরম জলে লেবুর রস, আধা চামচ হলুদ ও সামান্য মধু মিশিয়ে সকালে খেলে মেটাবলিজম বাড়ে।
৪। হলুদ চা
গরম জলে হলুদ, আদা আর দারুচিনি দিয়ে ফোটালে ওজন কমানোর জন্য ভালো হারবাল চা পাওয়া যায়।

খাবারে ব্যবহার
সবজি, ডাল, স্যুপ বা কারিতে নিয়মিত সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করুন। তাহলে প্রতিদিনই হলুদ শরীরে পৌঁছবে। হলুদে থাকা কারকিউমিন- বিপাক বৃদ্ধি করতে সাহায্য করে, হজমে সহায়তা করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করতে পারে। আর এই প্রতিটি বিষয়ই ওজন কমানোর জন্য অত্যন্ত জরুরি।

টিপসঃ
- একসাথে অতিরিক্ত হলুদ খাবেন না (দিনে ২–৩ গ্রাম যথেষ্ট)।
- যাদের লিভারের অসুবিধা, পিত্তথলির পাথর বা ওষুধ চলেছে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন।
হলুদের অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান শরীরের বাড়তি মেদ ঝরাতে অনুঘটকের কাজ করে। তবে, পুষ্টিবিদেরা বলছেন, হলুদ কিন্তু শুধু খেলে হবে না।