আম, কুল বা চালতার আচার নয়। আজ যে আচার বানানোর রেসিপি দেব, সেটা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। কিন্তু তাই বলে বারবার বানানোর দরকার পড়বে না। একবার বেশি করে বানিয়েই রাখলেই ভাল থাকবে সারা বছর। তাই ঝট করেই বানিতে ফেলুন টক ঝাল আমড়ার আচার।

উপকরণ:
- আমড়া ১ কেজি
- চিনি ১ কাপ
- তেল ১ কাপ
- জল ১ কাপ
- লবণ স্বাদমতো
- শুকনো লঙ্কা ২-৩টি
- মশলার জন্য- আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো
- পেঁয়াজ ১টি (ইচ্ছে হলে)

প্রণালী:
১। আমড়া ভাল করে ধুয়ে কুচি করে নিন
২। একটি প্যানে চিনি, জল এবং তেল নিয়ে গরম করুন
৩। চিনি গলে গেলে আমড়া কুচি যোগ করুন
৪। মশলার মিশ্রণ, শুকনো লঙ্কা, পেঁয়াজ (যদি ব্যবহার করেন) এবং লবণ যোগ করে ভাল করে মিশিয়ে নিন
৫। ঢাকনা দিয়ে ১০-১৫ মিনিটের জন্য রান্না করুন, মাঝে মাঝে নেড়ে দিন
৬। আমড়া সেদ্ধ হয়ে গেলে তেল ও মশলার সাথে মিশিয়ে নিন
৭। আচার ঠান্ডা হলে একটি কাঁচের জারে ভরে সংরক্ষণ করুন।

এরপর সারা বছর ধরে খান আমড়ার আচার।