কখনও ‘পিয়া রে’, ‘মন মানে না’, কখনও ‘ইয়া আলি’, ‘দিল তু হি বাতা’ – এই গানগুলো একটা জেনারেশন কোনওদিনও ভুলতে পারবে না। আর যার কণ্ঠে এই গানগুলো জীবন্ত হয়ে আছে সেই জুবিন গর্গ প্রয়াত হয়েছেন আজ অর্থাৎ ১৯ সেপ্টেম্বর, ২০২৫।

অসমিয়া এই গায়কের সুরে বিমুগ্ধ সকল সঙ্গীতপ্রেমী। সূত্রের খবর, নর্থইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। আজই তাঁর প্রোগ্রাম ছিল। এর আগে স্কুবা ডাইভিং করতে নেমেছিলেন আর সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু শেষ রক্ষা হল না। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫২ বছর।

জুবিনের মৃত্যুর এই খবরে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত মহলে। শোকস্তব্ধ তাঁর অনুরাগী ও ভক্তরা।

Related Posts