বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তারই মধ্যে সদ্য শেষ হল দুর্গাপুজো। সেই মহালয়া থেকে শুরু করে দশমী- সারাদিন ঘোরাঘুরির পর ত্বকের যত্ন আর সেভাবে নেননি বোধহয় কেউই। এদিকে সকাল-বিকেল ভারী মেকআপ নিয়ে মহিলারা প্যান্ডেল হপিং করেছে। তাই এবার ত্বকের চায় বিশেষ যত্ন। এই পরিস্থিতিতে ত্বকের যত্ন নিতে করাতে পারেন ফেসিয়াল। তবে সব বয়সের জন্য আবার সব ধরনের ফেসিয়াল উপযুক্ত নয়। কোন বয়সিরা কোন ধরনের ফেসিয়াল করবেন জেনে নিন।

১৭-২০ বছর

বিভিন্ন ধরনের ফ্রুট ফেসিয়াল করাতে পারেন। এছাড়া হার্বাল ও ক্লিনজিং ফেসিয়াল করলেও ভাল হবে।  

২১-৩০ বছর

গোল্ড বা ওয়াইন ফেসিয়াল ভালো। এছাড়া হাইড্রা ফেসিয়াল করাতে পারেন। এটি ত্বকের গভীর থেকে ধুলো-ময়লা টেনে বার করে ত্বকে জেল্লা ফিরিয়ে আনতে পারে।

৩০ বছরের পর

এই বয়সের পর ত্বকের বলিরেখা ও বার্ধক্যজনিত লক্ষণ চলে আসে। তার উপর চড়া মেকআপ ক্ষতি করে আরও বেশি। তাই দরকার বিভিন্ন অ্যান্টি-এজিং ফেসিয়াল। যেমন- এজ লক ফেসিয়াল কিংবা স্কিন লিফটিং ফেসিয়াল। 

Related Posts