পুজোর জন্য নিজেদের সাজ তো হবেই। তার সঙ্গে আপনার থাকার জায়গাটিকেও যাতে সুন্দর ও পরিপাটিভাবে রাখা যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। কারণ এটি একটি ইতিবাচক ও উৎসবের আমেজ তৈরি করে, যার ফলে বাড়ির সদস্যদের মনও সতেজ থাকে। কীভাবে সাজাবেন?

১। অপ্রয়োজনীয় জিনিস বাতিল

  • প্রথমেই ঘরের অপ্রয়োজনীয় জিনিস বাতিল করুন।
  • অনেক সময় বাচ্চাদের খেলনা মেঝেতে পড়ে থাকে। এগুলো স্মৃতি হিসেবে রাখতে না চাইলে কাউকে দিয়ে দিতে পারেন বা ফেলে দিন।

২। ঘরের রং

  • ম্যাজিকের মতো ঘরের ভোলবদল করতে চাইলে ড্রয়িং রুং বা যে কোনও ঘরের একটা দেওয়াল শুধু রং করে দিন।
  • বাজার চলতি অনেক প্যাটার্ন পাওয়া যায়। সেগুলো কিনে এনে নিজেই ট্রাই করতে পারেন।

৩। পর্দার ব্যবহার

  • ঘরের রং হালকা হলে একটু রং-চঙে পর্দা লাগিয়ে দিন এইসময়ে। তাহলে একঘেয়ে ঘরের সাজে নতুনত্ব আসবে।
  • জুটের পর্দা ব্যবহার করতে পারেন। নানা রঙের পাটদড়ি পাওয়া যায়, সেগুলোও ঝুলিয়ে দিতে পারেন।

৪। ঘর সাজাতে কার্পেট

ঘর সাজাতে কার্পেট, পাপোসও খুব গুরুত্বপূর্ণ। বড় ঘর হলে সেখানে দিব্যি জমকালো একটা কার্পেট মানিয়ে যাবে।

৫। ইন্ডোর প্ল্যান্ট

  • আপনি গাছ ভালোবাসলে, পুজোর আগে বেশ কিছু ইনডোর প্ল্যান্ট কিনে আনুন।
  • রকমারি কালারফুল, প্যাটার্নের টব এবং স্ট্যান্ড দিয়ে ঘরজুড়ে সাজিয়ে ফেলুন। দেখবেন গোটা বাড়িতেই বেশ একটা পজিটিভ এনার্জি এসে গিয়েছে।

৬। রকমারি কুশন

আড্ডার জায়গায় একটা মোটা তোষকের উপর একরঙের চাদর বিছিয়ে দিন। তাতে রকমারি ডিজাইনের কুশন ছড়িয়ে দিন।

৭। সুগন্ধীর ব্যবহার

একটু তাজা ফুল সাজিয়ে রাখুন। অথবা, সারা ঘরে সুগন্ধী ছড়িয়ে দিন। মনটাই ফ্রেশ হয়ে যাবে বাড়িতে বসে।

Related Posts