‘আতা গাছে তোতাপাখি, ডালিম গাছে মৌ’- এই ছড়াটা ছোটবেলায় পড়েনি, এমন মানুষ বোধহয় নেই। তবুও অন্যান্য ফলের মতো ফেমাস হতে পারেনি আতা। কিন্তু তোমরা কি জানো, মিষ্টি এই ফল কেবল স্বাদ মেটাতে নয়, রূপচর্চার কাজেও ব্যবহার করা যায়। এমনকি আতার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। জেনে নিন সেগুলো-

হজমের জন্য উপকারী

আতাতে থাকা ফাইবার ও ফসফরাস হজম প্রক্রিয়াকে উন্নত করতে এবং পেটের সমস্যা কমাতে সাহায্য করে।

হাড়ের জন্য ভাল

এতে থাকা ক্যালসিয়াম হাড়কে মজবুত ও শক্তিশালী রাখতে সাহায্য করে।

রক্তচাপ নিয়ন্ত্রণ

পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো খনিজ উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা

আতা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

হৃদরোগ প্রতিরোধ

ভিটামিন বি৬ (নিয়াসিন) এর উপস্থিতি হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

চোখের স্বাস্থ্য

এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন লুটেইন ও রিবোফ্লাভিন চোখের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক।

ওজন নিয়ন্ত্রণ

আতা ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে।

চুলের যত্নে

আতায় প্রচুর পরিমাণে ভিটামিন C, ভিটামিন B6, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ডায়েটারি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা চুলের বৃদ্ধিতে, চুলের গোড়া মুজবুত করতে, খুশকি নিয়ন্ত্রণে, এমনকি উকুন থেকে মুক্তি পেতেও সাহায্য করে।

Related Posts