চিন্তার জালে বন্দি হয়ে রাতের পর রাত ঘুম উবে যাচ্ছে? একটি ছোট ঘটনাকে মনের ভেতর বড় করে তুলে নিজেকে প্রতিনিয়ত মানসিক কষ্টে ফেলছেন না তো? মাথার ভেতর অনবরত চলতে থাকা অহেতুক চিন্তার এই ঝড়ই হলো ‘ওভারথিংকিং’, যা ধীরে ধীরে আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়। কিন্তু কীভাবে থামাবেন এই অতিরিক্ত চিন্তার চক্র এবং কীভাবে ফিরে পাবেন জীবনের স্বাভাবিক ছন্দ? চলুন জেনে নেওয়া যাক অতিরিক্ত চিন্তা দূর করে জীবনকে সুন্দর ও দুশ্চিন্তামুক্ত রাখার সবচেয়ে কার্যকরী পদক্ষেপগুলো।

চিন্তাকে খাতায় লিখে ফেলুন

যখনই কোনো বিষয় নিয়ে মাথায় অতিরিক্ত চিন্তা আসবে, একটি ডায়েরিতে সেগুলি লিখে ফেলুন। মনের ভাব কাগজে লিখে ফেললে মস্তিষ্কের ওপর চাপ অনেকটাই কমে যায় এবং পরিস্থিতিকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখা সম্ভব হয়।

ফোকাস সঠিক দিকে রাখুন

যে বিষয়ে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই বা যা আপনি পরিবর্তন করতে পারবেন না, তা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না। অতীত বা ভবিষ্যতের উদ্বেগ ছেড়ে বর্তমান মুহূর্তে আপনি কী করতে পারেন, সেটির ওপর নিজের সমস্ত শক্তি প্রয়োগ করুন।

সময়সীমা নির্ধারণ করুন

দুশ্চিন্তা করার জন্য দিনে একটি নির্দিষ্ট সময় বা ১০-১৫ মিনিট ‘ওয়ারি টাইম’ হিসেবে বেঁধে দিন। সারাদিন ধরে চিন্তা না করে কেবল ওই নির্দিষ্ট সময়েই চিন্তার বিষয়গুলো নিয়ে ভাবুন, সময় শেষ হলে আবার নিজের স্বাভাবিক কাজে ফিরে যান। এইভাবে ‘ওয়ারি টাইম’কে ধীরে ধীরে কমাতে থাকুন, এবং একসময় একে জীবন থেকে একেবারে বাদ দিয়ে দিন।

মাইন্ডফুলনেস ও মেডিটেশন

অতিরিক্ত চিন্তার চক্র থেকে বের হতে প্রতিদিন অন্তত ১০-১৫ মিনিট ধ্যান বা গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। এটি মস্তিষ্ককে শান্ত করে এবং বর্তমান কাজের প্রতি মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।

নিজেকে কাজে ব্যস্ত রাখুন

অলস মস্তিস্কে ওভারথিংকিং সবচেয়ে বেশি দানা বাঁধে। তাই নিজের পছন্দের কোনো কাজ বা ক্রিয়েটিভ কোনো কাজের সাথে নিজেকে যুক্ত রাখুন। শরীরচর্চা, বই পড়া কিংবা গান শোনার মাধ্যমে মানসিক চাপ থেকে দূরে থাকা সম্ভব।

পারফেকশনের আশা ত্যাগ করুন

সব কাজ সবসময় নিখুঁত হতে হবে—এমন মানসিকতা ওভারথিংকিংয়ের অন্যতম প্রধান কারণ। ভুল হওয়া মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, তাই নিজের ভুলগুলোকে সহজভাবে গ্রহণ করতে শিখুন এবং নিজেকে একসেপ্ট করুন।

অতিরিক্ত চিন্তা কেবল মানসিক অবসাদই বাড়ায় না, আপনার বর্তমান মুহূর্তের আনন্দও ছিনিয়ে নেয়। তাই আজ থেকেই এই সহজ অভ্যাসগুলো গড়ে তুলুন এবং দুশ্চিন্তাকে বিদায় জানিয়ে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে আনুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts