অনেকেই ভাবে স্টাইলিশ দেখাতে অনেক টাকা খরচ করতে হবে – এই ধারণাটা এখন আর চলে না। একটু ক্রিয়েটিভিটি আর সঠিক ভাবে নির্বাচন করতে পারেন তাহলে খুব কম খরচে দারুণ স্টাইলিশ লুক তৈরি করা সম্ভব। আসল বিষয় হলো কীভাবে আপনি আপনার পোশাকগুলোকে ব্যবহার করছেন।

১. বেসিক পোশাকে ভরসা রাখুনঃ

স্টাইলিশ লুকের মূল চাবিকাঠি হলো কিছু ভালো বেসিক পোশাক। যেমন – সাদা শার্ট, কালো টপ, ব্লু জিন্স, সিম্পল কুর্তি। এই ধরনের পোশাক সহজেই বিভিন্নভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করা যায়। কম পোশাক দিয়েই অনেক ধরনের লুক তৈরি করা সম্ভব।

২. মিক্স অ্যান্ড ম্যাচ শিখুনঃ

একই পোশাক বারবার না পরে, নতুনভাবে পরার চেষ্টা করুন। একটি জিন্স আপনি টপ, শার্ট বা কুর্তির সঙ্গে আলাদা আলাদা ভাবে পরতে পারেন। এতে নতুন পোশাক না কিনেও প্রতিদিন নতুন লুক পাওয়া যায়।

৩. অ্যাক্সেসরিজ ব্যবহার করুনঃ

একটা সিম্পল ড্রেস ব্যবহার করেও আরও স্টাইলিশ লুক আনতে পারেন সঠিক অ্যাক্সেসরিজ যোগ করে। যেমন – ঘড়ি, ছোট ইয়াররিং, একটি ব্যাগ বা স্কার্ফ। খুব বেশি না, হালকা এবং মিনিমাল অ্যাক্সেসরিজ ব্যবহার করলে লুক আরও এলিগেন্ট লাগে।

৪. সঠিক ফিটিং খুব গুরুত্বপূর্ণঃ

দামী পোশাক পরলেই ভালো লাগবে এটা সবসময় ভুল ধারনা। বরং আপনার মানানসই ফিটিং হচ্ছে কি না সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

৫. পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুনঃ

যে পোশাকই পরুন না কেন, সেটি পরিষ্কার এবং ভালোভাবে আয়রন করা থাকলে আপনার লুক অনেকটাই পরিবর্তন হয়ে যায়। ছোট ছোট এই অভ্যাসগুলোই আপনাকে আরও স্টাইলিশ করে তুলবে।

৬. নিউট্রাল রঙ বেছে নিনঃ

সাদা, কালো, ধূসর, বেইজ এই ধরনের রঙ এখন খুব ট্রেন্ডিং আর খুব সহজেই একে অপরের সঙ্গে মানিয়ে যায়। তবে আপনি চাইলে কালারফুল পোশাকও পরতে পারেন, রঙ্গিন পোশাক আমাদের মুডও লাইট করে দেয়। আর দু-তিন রকমের রঙের অপশন থাকলে এতে করে নতুন নতুন কম্বিনেশন তৈরি করা সহজ হয় এবং দেখতেও খুব ক্লাসি লাগে।

৭. আত্মবিশ্বাসই আসল স্টাইলঃ

সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার আত্মবিশ্বাস। আপনি যা পরছেন, সেটাতে যদি আপনি স্বচ্ছন্দ বোধ করেন, তাহলে সেটাই আপনার জন্য স্টাইল হয়ে যাবে।

মনে রাখবেন, স্টাইল মানে দামী পোশাক নয় স্টাইল হলো আপনার উপস্থাপন। কম খরচেও স্মার্ট আর এলিগেন্ট থাকা একদম সম্ভব, যদি আপনি সঠিকভাবে নিজেকে ক্যারি করতে পারেন তাহলেই দেখতে বেশি স্টাইলিশ লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts