প্রিয় কালো পোশাকটা আলমারি থেকে বের করতেই ভয় পাচ্ছেন? নাকি স্ক্যাল্পের অনবরত চুলকানিতে জনসমক্ষে বারবার বিব্রত হতে হচ্ছে? এই সমস্যা শুধু আপনার একার নয়, খুশকির সমস্যায় জেরবার অনেকেই। কেমিক্যালযুক্ত নামিদামি শ্যাম্পু সাময়িকভাবে স্বস্তি দিলেও, গোড়া থেকে সমস্যা দূর করতে পারে না। তবে, ঘরোয়া কিছু উপায় ফলো করলেই কিন্তু মিলতে পারে স্থায়ী সমাধান! মাত্র এক সপ্তাহের মধ্যে ঘরোয়া উপায়ে কীভাবে খুশকিকে বিদায় জানিয়ে নিজের চুল করে তুলবেন সিল্কি এবং প্রাণবন্ত, তা জেনে নিন।

৭ দিনের মাস্টার হেয়ার কেয়ার প্ল্যান

প্রথম দিন (স্ক্যাল্প ডিটক্স):

স্ক্যাল্প কেয়ারের শুরুতেই মাথার ত্বক পরিষ্কার করে নেওয়া জরুরি। ৩ চামচ টকদইয়ের সঙ্গে ২ চামচ লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি স্ক্যাল্পে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করার পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

দ্বিতীয় দিন (অ্যান্টি-ফাঙ্গাল প্যাক):

এক মুঠো নিমপাতা ও তুলসী পাতা একসঙ্গে বেটে মাথার ত্বকে আলতো করে প্রলেপের মতো লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। নিম ও তুলসীর প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে।

তৃতীয় দিন (ডিপ ক্লিন্সিং):

কেটোকোনাজল বা জিঙ্ক পাইরিথিওন সমৃদ্ধ ভালো মানের অ্যান্টি-ড্যান্ড্রফ শ্যাম্পু দিয়ে স্ক্যাল্প ভালোভাবে পরিষ্কার করুন। মনে রাখবেন, কন্ডিশনার কেবল চুলে ব্যবহার করবেন, স্ক্যাল্পে নয়।

চতুর্থ দিন (মেথি ট্রিটমেন্ট):

সারারাত ভিজিয়ে রাখা মেথি বেটে মসৃণ পেস্ট তৈরি করুন। এর সঙ্গে সামান্য নারকেল তেল মিশিয়ে স্ক্যাল্পে ২০ মিনিট লাগিয়ে রাখুন। এটি চুলকানি কমাবে এবং খুশকি দূর করতে সাহায্য করবে।

পঞ্চম দিন (অ্যালোভেরা ও টি-ট্রি মাসাজ):

টাটকা অ্যালোভেরা জেলের সঙ্গে ৩-৪ ফোঁটা টি-ট্রি এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। আঙুলের ডগা দিয়ে স্ক্যাল্পে ১০ মিনিট হালকা হাতে মাসাজ করুন। এতে মাথার ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

ষষ্ঠ দিন (pH ব্যালান্স রিন্স):

এক মগ জলে দুই চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে রাখুন। শ্যাম্পু করার পর শেষ ধাপে এই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি স্ক্যাল্পের pH ভারসাম্য বজায় রাখতে দারুন কার্যকরী।

সপ্তম দিন (হট অয়েল ও স্টিম):

শেষ দিনে ইষদুষ্ণ নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে ১০ মিনিট স্ক্যাল্প মাসাজ করুন। এরপর গরম জলে তোয়ালে ভিজিয়ে মাথায় জড়িয়ে ভাপ নিন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলেই পেয়ে যাবেন খুশকিমুক্ত এক স্বাস্থ্যোজ্জ্বল চুল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts