গরমের দিনে আরাম খুঁজতে আমরা অনেকেই এসির উপর নির্ভরশীল হয়ে পড়ি। কিন্তু দীর্ঘক্ষণ এসিতে থাকলে শরীর ও ত্বকের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। সাময়িক আরাম দিলেও এটি স্বাস্থ্যের জন্য সবসময় উপকারী নয়।
ত্বক ও চুলের সমস্যা

এসি ঘরের আর্দ্রতা কমিয়ে দেয়। এর ফলে ত্বক শুষ্ক হয়ে পড়ে, ফেটে যায় এবং অ্যালার্জি বা একজিমার সমস্যা বেড়ে যায়। চুলও রুক্ষ ও প্রাণহীন হয়ে যেতে পারে।
চোখের শুষ্কতা

এসি বাতাস চোখের আর্দ্রতা কমিয়ে দেয়। এতে চোখে লালচে ভাব, জ্বালা ও চুলকানি দেখা দেয়। যারা লেন্স ব্যবহার করেন তাদের ক্ষেত্রে সমস্যা আরও বেশি হয়।
শ্বাসকষ্ট ও ঠান্ডা-কাশি

এসি রুমে বাতাস ঘুরতে থাকায় জীবাণু ও ধুলোও ছড়িয়ে পড়ে। এর ফলে ঠান্ডা-কাশি, সাইনাস এমনকি শ্বাসকষ্ট হতে পারে। অ্যাজমা রোগীদের জন্য এটি বিশেষ ক্ষতিকর।
রক্তসঞ্চালনে সমস্যা
দীর্ঘসময় এসিতে বসে থাকলে শরীরের রক্তসঞ্চালন ব্যাহত হয়। এর ফলে ক্লান্তি, অবসাদ ও জয়েন্ট পেইনের ঝুঁকি বাড়ে।
কীভাবে বাঁচবেন এই সমস্যা থেকে?
- এসি ব্যবহার করুন সীমিত সময়ের জন্য।
- ঘরে প্রাকৃতিক বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন।
- ত্বক ও শরীর আর্দ্র রাখতে পর্যাপ্ত পানি পান করুন।
- বাইরে বের হওয়ার আগে কিছুক্ষণ এসি বন্ধ করে রাখুন।
তাই এসি ব্যবহার করুন সীমিত সময়ের জন্য। ঘর কিছুটা খোলা রাখুন যাতে প্রাকৃতিক বাতাস ঢুকতে পারে। ত্বক ও শরীরের আর্দ্রতা বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করুন। বাইরে-বাইরে যাওয়ার আগে কিছুক্ষণ এসি বন্ধ করে নিন। আরাম পেতে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়তে হয়, তবে সেই আরাম কোনো কাজের নয়। সচেতন থাকুন, সুস্থ থাকুন।