ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের সেই কেমিক্যাল যা আনন্দ, সুখ ও এনার্জি বাড়ায়। গবেষণা বলছে, রঙিন পোশাক পরলে ডোপামিন নিঃসৃত হয় এবং মুড উন্নত হয়। তাইই নামকরণ হয়েছে ‘ডোপামিন ড্রেসিং’।

কোন রঙে কী প্রভাব

প্রতিটি রঙ আমাদের মানসিকতায় আলাদা প্রভাব ফেলে। যেমন—

  • হলুদ: শক্তি ও আশা জাগায়
  • নীল: শান্তি ও স্থিরতার প্রতীক
  • লাল: আত্মবিশ্বাস ও এনার্জি বাড়ায়

অর্থাৎ, রঙিন পোশাক শুধু সাজ নয়, বরং মানসিক উজ্জীবনও আনে।

শুধু রঙ নয়, আরামও জরুরি

ডোপামিন ড্রেসিং মানেই উজ্জ্বল রঙের ঝলক নয়। কারও কাছে প্রিয় আরামদায়ক পোশাকই মুড লিফটার হিসেবে কাজ করতে পারে। মূল বিষয় হলো, পোশাকের সঙ্গে ব্যক্তিগত আবেগগত যোগ।

ফ্যাশনে নতুন দিশা

ডিজাইনাররা এখন এই ট্রেন্ডকে গ্রহণ করছেন। বিভিন্ন কালেকশনে “মুড-এনহ্যান্সিং কালার প্যালেট” ব্যবহার করা হচ্ছে, যাতে রঙ ও টেক্সচারের মাধ্যমে ইতিবাচক বার্তা দেওয়া যায়।

ডোপামিন ড্রেসিং কেবল একদিনের ফ্যাশন ট্রেন্ড নয়, বরং আত্মপ্রকাশের এক বিশেষ মাধ্যম। তাই মন খারাপের দিনে ঝটপট নিজের পছন্দের রঙিন পোশাক পরে নিন। সেই সামান্য রঙই হয়তো আপনার দিনকে নতুন এনার্জিতে ভরে তুলতে পারে।

Related Posts