সব বাচ্চারাই চকোলেট খেতে ভালবাসে। শুধু বাচ্চাদের কথাই বা বলছি কেন, ছোট বড় সকলেই চকোলেটের মিষ্টি স্বাদ, ক্রিমি টেক্সচার এবং মুখের মধ্যে গলে যাওয়া ব্যাপারটা বেশ উপভোগ করে। তবে আজ চকোলেট দিয়ে কীভাবে বাড়িতেই বানাবেন চকোলেট সন্দেশ, সেটা জানাব।

উপকরণ

  • ছানা ২ কাপ
  • চিনি ১/২ কাপ
  • কোকো পাউডার ১ টেবিল চামচ
  • ডার্ক চকলেট (ঐচ্ছিক) – গলানো
  • ঘি ১ চা চামচ (ঐচ্ছিক)
  • এলাচ গুঁড়ো ১/৪ চা চামচ (ঐচ্ছিক)

প্রণালী

১। প্রথমে, ছানা তৈরি করে নিন। দুধ ফুটিয়ে তাতে লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিন। ছানা থেকে জল ঝরিয়ে নিন।


২। একটি পাত্রে ছানা, চিনি, কোকো পাউডার এবং এলাচ গুঁড়ো (ইচ্ছা) নিয়ে ভালো করে মিশিয়ে নিন।

৩। এবার একটি প্যানে ঘি গরম করে ছানার মিশ্রণটি দিয়ে দিন। মাঝারি আঁচে অনবরত নাড়াচাড়া করুন, যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে আসে।

৪। মিশ্রণটি প্যানের গা ছেড়ে আসলে গ্যাস বন্ধ করে দিন।

৫। মিশ্রণটি হালকা ঠান্ডা হলে, হাতে ঘি মেখে সন্দেশ গুলোকে আপনার পছন্দসই আকারে গড়ে নিন।

৬। সন্দেশগুলোকে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

Related Posts