রাতের বেঁচে যাওয়া বাসি রুটি দেখে মন খারাপ? ভাবছেন সকালের ব্রেকফাস্টে আবার সেই বোরিং শুকনো রুটি খেতে হবে, নাকি স্রেফ ডাস্টবিনে চালান করে দেবেন? থামুন! একটু স্মার্ট হ্যাকস আর জাস্ট কয়েক মিনিটের টুইস্টে সাধারণ বাসিরুটিকে বানিয়ে ফেলুন একেবারে ক্যাফে-স্টাইলের ট্রেন্ডি খাবার। খাবারের অপচয় বন্ধ করে বাড়ির সবাইকে এক লহমায় ইমপ্রেস করতে এই সহজ ফিউশন ডিশগুলোর জুড়ি নেই। চলুন, দেখে নেওয়া যাক বাসি রুটির সেই ৫টি সুপার-ট্রেন্ডি আর সুস্বাদু রেসিপি!

স্পাইসি রুটি নুডুলস :

রুটিগুলোকে একদম নুডুলসের মতো সরু সরু করে কেটে নিন। এবার প্যানে সামান্য তেল দিয়ে হাই ফ্লেমে পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর শ্যালো ফ্রাই করুন। সঙ্গে সোয়া সস, শেজওয়ান সস আর টমেটো কেচাপ দিয়ে কেটে রাখা রুটিগুলো টস করে নিন। ব্যাস, একদম দেশি স্টাইলের হট অ্যান্ড স্পাইসি নুডুলস রেডি!

ক্রাঞ্চি রুটি চিপস :

রুটিগুলোকে নাচোজের মতো ট্রায়াঙ্গেল শেপে কেটে ফেলুন। এবার একটি বাটিতে তেল, চাট মশলা, বিট নুন আর হালকা পেরিপেরি মশলা মিশিয়ে রুটির টুকরোগুলোতে কোট করে নিন। এয়ার ফ্রায়ার বা কড়াইতে ৩-৪ মিনিট ডিপ ফ্রাই করলেই বিকেলের চিল সেশনের সেরা স্ন্যাক্স রেডি!

চিজি রুটি ট্যাকোস :

রুটির অর্ধেকটায় আলু, পেঁয়াজ, চিলি ফ্লেক্স আর মন ভরে চিজ দিয়ে হাফ-মুন শেপে ফোল্ড করে নিন। কড়াইতে বা তাওয়াতে দু’পাশ গোল্ডেন ব্রাউন আর ক্রিসপি হওয়া পর্যন্ত সেঁকে নিন। চিজ মেল্ট হলেই তৈরি হয়ে যাবে মেক্সিকান ভাইবের দুর্দান্ত রুটি ট্যাকোস!

চটপটা রুটি উপমা :

রুটিগুলো হাত দিয়ে ছোট ছোট ক্রাম্বল করে নিন। তেলে সরষে, কারিপাতা আর বাদাম ফোড়ন দিয়ে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা সাঁতলে নিন। একটু হলুদ ও নুন দিয়ে রুটির ক্রাম্বলগুলো মিশিয়ে ওপর থেকে লেবুর রস ছড়িয়ে দিন। ৫ মিনিটে তৈরি সাউথ ইন্ডিয়ান ফ্লেভারের পপ-আপ ব্রেকফাস্ট!

ফিউশন রুটি লাড্ডু :

বাসি রুটি মিক্সিতে গ্রাইন্ড করে পাউডার বানান। কড়াইতে ঘি গরম করে রুটির পাউডার, গুড়, ড্রাই ফ্রুটস আর এলাচ গুঁড়ো একসঙ্গে ড্রাই রোস্ট করে নিন। হালকা ঠাণ্ডা হলে হাতে চেপে গোল শেপ দিয়ে লাড্ডুর মতো বানিয়ে নিন। কেউ বুঝতেই পারবে না যে এটা বাসি রুটির কামাল!

Related Posts