রোদ, গরমে এমনিতে ত্বকের বেহাল অবস্থা। তারপর আবার বর্ষাকালে এই রোদ তো এই বৃষ্টি। এই সব মিলিয়ে ত্বকের উপরে চেপে বসেছে ট্যান। এদিকে সামনেই আবার দুর্গাপুজো।  তাই ত্বকের দরকার বাড়তি যত্ন। ট্যান দূর করতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে উপকার তো পাবেনই তার সঙ্গে ট্যান দূর হয়ে ত্বক হবে উজ্জ্বল ও কোমল। আজ জানাব কফি দিয়ে কীভাবে ট্যান রিমুভ করতে পারবেন।

১। কফি + মধু স্ক্রাব

উপকরণ:

  • ১ চা চামচ কফি পাউডার
  • ১ চা চামচ কাঁচা মধু

ব্যবহার:

  • কফি ও মধু মিশিয়ে মুখে বা পুরো বডিতে হালকা হাতে ২-৩ মিনিট ম্যাসাজ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
  • ত্বক হবে কোমল, ব্ল্যাকহেডস আলগা হয়ে আসবে।

২। কফি + দই স্ক্রাব

উপকরণ:

  • ১ চা চামচ কফি
  • ১ চা চামচ টক দই

ব্যবহার:

  • কফি ও দই স্ক্রাবটা লাগিয়ে ৫ মিনিট রেখে তারপর ঘষে ঘষে তুলে ফেলুন।
  • দই ত্বক নরম করে আর কফি মৃত কোষ তুলে ট্যান রিমুভ করে।

৩। কফি + অলিভ অয়েল + চিনি স্ক্রাব

উপকরণ:

  • ১ চা চামচ কফি
  • ১ চা চামচ চিনি / ব্রাউন সুগার
  • ২-৩ ফোঁটা অলিভ অয়েল

ব্যবহার:

  • এই মিশ্রণ দিয়ে মুখ বা ত্বক ভালোভাবে ম্যাসাজ করুন ২-৩ মিনিট। এরপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে নিন।
  • ব্ল্যাকহেডস উঠবে, স্কিন হবে সফট ও গ্লোয়িং।

টিপস:

  • সপ্তাহে ২ বারের বেশি স্ক্রাবিং করবেন না।
  • সব সময় শেষে ভালো ময়েশ্চরাইজার ব্যবহার করুন।

Related Posts