সাধারণত জলের আয়রন থেকে বাথরুমের লোহার তৈরি জিনিসে মরচে পরে। এই কারণে অনেক সময় শাওয়ার হেডে ময়লা জমে যায়। ফলে জল ঠিক মতো বেরোয় না। আর এই ময়লা সহজে পরিষ্কার করাও যায় না। তবে রান্নাঘরের মাত্র ৩টি জিনিস দিয়েই মরচে পড়ে যাওয়া শাওয়ার নতুনের মতো চমকাবে। রইল কিছু টুকিটাকি টিপস্-

যেসব উপাদান লাগবে-
ভিনিগার – মরচে ও জমাট লবণ গলাতে অসাধারণ কাজ করে।
বেকিং সোডা – জমে থাকা ময়লা ও মরচে আলগা করে।
লেবুর রস – মরচে দূর করার পাশাপাশি ঝকঝকে করে।

পরিষ্কারের পদ্ধতি-
শাওয়ার হেড খুলে নিন (যদি সম্ভব হয়)। খুলতে না পারলে পলিথিন ব্যাগ ব্যবহার করবেন।
একটি বাটিতে ১/২ কাপ ভিনেগার + ২ টেবিল চামচ বেকিং সোডা + ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি হালকা ফেনা উঠবে।
শাওয়ার হেডটি পুরোপুরি মিশ্রণে ডুবিয়ে রাখুন (বা ব্যাগে ভরে রাবার ব্যান্ড দিয়ে শাওয়ার হেডে বাঁধুন) ২-৩ ঘণ্টা বা সারা রাত।

সময় শেষে ব্রাশ (পুরনো টুথব্রাশ হলে ভালো) দিয়ে ছিদ্রগুলো ঘষে পরিষ্কার করুন।
ভালোভাবে জল দিয়ে ধুয়ে লাগিয়ে দিন।
শাওয়ার হেড যদি খুব বেশি মরচে পড়া হয়, তবে ২-৩ বার প্রক্রিয়াটি করতে হতে পারে।
প্রয়োজনে একবার এই পদ্ধতি করলে জমাট বাঁধা এবং মরচে হওয়ার প্রবণতা অনেক কমবে।