প্রচন্ড গরম পড়লেই ঠান্ডা খাওয়া শুরু হয়। প্রাণ জুড়ানোর জন্য বাজার চলতি পানীয় না খেয়ে খান বেলের শরবত। কারণ আপনাকে সুস্থ রাখতে বেলের জুড়ি নেই। এতে জল তো আছেই, তার সঙ্গে রয়েছে প্রোটিন, শর্করা, ভিটামিন এ, ভিটামিন সি, ক্যারোটিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, থায়ামিন ও ফাইবারের মতো আরও নানা উপকারী উপাদান। জেনে নিন বেল খেলে কী কী উপকার পাবেন-

  • ক্লান্ত শরীরে কর্মশক্তি ফিরে পেতে পাকা বেলের শরবত খান।
  • বেল পেট ঠান্ডা রাখে। গরমের সময় বেলের শরবত খেলে হিটস্ট্রোকের ঝুঁকি কমে। 
  • বেলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন-এ। আর এই ভিটামিন চোখের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
  • নিয়মিত বেল খেলে মুক্তি পাবেন আর্থ্রারাইটিস-এর সমস্যা থেকে।
  • পাকা বেল ব্লাড সুগার কমাতে কাজ করে। তবে এক্ষেত্রে শরবত করে নয়, এমনিই খেতে হবে।
  • লিভার ভালো রাখতে সাহায্য করে বেল।  
  • বেল কোষ্ঠকাঠিন্য দূর করে ও আমাশয়ের সমস্যা উপশম হয়।
  • নিয়মিত বেল খেলে ত্বক মসৃণ ও ব্রণমুক্ত থাকে। 
  • ম্যালেরিয়া হলে কাঁচা বেলের শরবত বা ভিজিয়ে রাখা জল খেলে উপকার পাওয়া যায়।
  • ফলটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

কাঁচা ও পাকা দুই বেলেরই প্রচুর পুষ্টিগুণ। তাই বেল না খেলে বেলের উপকারিতাগুলিও আপনি পাবেন না।

Related Posts