মাসের শুরুতেই বেতন ঢোকে, আর শেষ হতে না হতেই পকেট ফাঁকা! এই সমস্যায় ভোগেন না এমন মানুষ কমই আছেন। কিন্তু একটু হিসেবি হলেই মাস শেষে কিছুটা সঞ্চয় করাও সম্ভব। আসুন জেনে নিই কিছু সহজ টুকিটাকি টিপস –

১। বাজেট তৈরি করুনঃ

মাসের শুরুতেই প্রয়োজনীয় খরচের একটা তালিকা করে ফেলুন। কতোটা খাবার, যাতায়াত, বিল বা কেনাকাটায় যাবে, সেটার একটা বাজেট ঠিক করে নিন।

২। অনলাইন কেনাকাটা সাবধানে করুনঃ

অনেকেই ডিসকাউন্টের ফাঁদে পড়ে অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলে। কেনার আগে দু’বার ভাবুন – জিনিসটা আদৌ দরকার কি না।

৩। ছোট ছোট খরচে নজর দিনঃ

প্রতিদিনের চা-কফি, বাইরে খাওয়া কিংবা অটো-রিকশার খরচ – এগুলো যোগ করলে অনেকটাই খরচ হয়ে যায়। চেষ্টা করুন বাড়ি থেকে খাবার নিয়ে বেরানোর। আর প্রয়োজন হলে কম রাস্তা হেঁটে যাতায়াত করুন। শরীর আর পকেট দুটোই ভালো থাকবে।

৪। সঞ্চয়ের আলাদা অ্যাকাউন্টঃ

মাসের শুরুতেই কিছু টাকা সঞ্চয়ের অ্যাকাউন্টে রেখে দিন। যেন খরচ আগেই সঞ্চয়টা হয়ে যায়।

৫। ছাড়ের সময় কেনাকাটাঃ

উৎসব বা অফ-সিজনে অনেক দোকান বা অনলাইন প্লাটফর্ম ছাড় দেয়। তখনই প্রয়োজনীয় জিনিস কিনে রাখুন।

৬। সাবস্ক্রিপশন খরচ দেখুনঃ

অনেক সময় ওটিটি, অ্যাপস, জিম বা ম্যাগাজিন সাবস্ক্রিপশন চালু থাকে, যেগুলো আপনি ব্যবহারই করেন না। এমন খরচ বন্ধ করে দিন।

৭। পরিবারের সঙ্গে আর্থিক পরিকল্পনাঃ

একার পক্ষে সব দ্বায়িত্ব নেওয়া কঠিন। তাই সংসারের অন্যান্য সদস্যেরও সঞ্চয় ও খরচের বিষয়ে সচেতন করুন।

অল্প অল্প করে সচেতন খরচই হতে পারে বড় সঞ্চয়ের চাবিকাঠি। আজই শুরু করুন – নিজের ভবিষ্যতের জন্য।

Related Posts