বিকেল হলেই মনটা একটু ভাজাভুজি, আর ‘চা এর সঙ্গে টা হলে মন্দ হয় না’ – এই সবই ভাবতে থাকে। কিন্তু রোজ রোজ তেলে ভাজা খাওয়া শরীরের জন্য একদম স্বাস্থ্যকর নয়, তাহলে উপায়? অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন বিকেলের জন্য হেলদি চিকেন প্যাটিস।

উপকরণঃ

১. ২টো বড় পেঁয়াজ কুঁচি

২. ৩-৪টে কাঁচা লঙ্কা কুঁচি

৩. ১টা ক্যাপসিকাম কুঁচি

৪. ৫০০ গ্রাম বোনলেস চিকেন

৫. ২ টেবিল চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা

৬.  স্বাদ মত নুন

৭. ১/২ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ১/২ টেবিল লঙ্কা গুঁড়ো, ১/২ টেবিল ধনে গুঁড়ো, আর ১/২ টেবিল জিরে গুঁড়ো

৮. ১ টেবিল চামচ টমেটো সস

৯. ২-৩ টেবিল চামচ রিফাইন তেল

১০. রাইস পেপার

১১. দুটো ডিম

১২. ১ টেবিল চামচ বেকিং পাওডার

১৩. ১/২ টেবিল চামচ সোয়া সস

বানানোর পদ্ধতিঃ

চিকেন প্যাটিস বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে, প্যাটিসের মধ্যে থাকা চিকেনের পুরটা বানিয়ে নিতে হবে।

প্রথমে ফ্রাইং প্যানে ২-৩ টেবিল চামচ রিফাইন তেল গরম করে পেঁয়াজ কুঁচি, ক্যাপসিকাম কুঁচি দিয়ে দিয়ে দিন, হালকা করে ভাজা ভাজা হয়ে আসলে তারমধ্যে দিয়ে দিন ৫০০ গ্রাম বোনলেস চিকেন।

চিকেনটা একটু সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন স্বাদ মত নুন, ১/২ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ১/২ টেবিল লঙ্কা গুঁড়ো, ১/২ টেবিল ধনে গুঁড়ো, আর ১/২ টেবিল জিরে গুঁড়ো।

সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে দিয়ে দিন ১ টেবিল চামচ টমেটো সস।

এবার তৈরি হয়ে গেল একটা মাখা মাখা চিকেনের পুর।

এবার প্যাটিস এর উপরের লেয়ারটা বানিয়ে নিতে ময়দার জায়গায় ব্যবহার করতে হবে রাইস পেপার।

প্রথমে একটা প্লেটে দুটো ডিম ফেটিয়ে তার মধ্যে দিয়ে দিন এক টেবিল চামচ বেকিং পাওডার আর ১/২ টেবিল চামচ সোয়া সস।

এবার দুটো রাইস পেপার নিয়ে এই ডিমের মিশ্রণ তার মধ্যে ভিজিয়ে নিন।

তারপর রাইস পেপারের মাঝে চিকেনের পুরটা রেখে, ভালো করে রাইস পেপার দুটো প্যাটিসের মত করে ফোল্ড করে নিন।

মনে রাখতে হবে এই পুর ভরে ফোল্ডের কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, কেননা রাইস পেপার এমনিই পাতলা হয়। তার উপর ডিমের মিশ্রণে ভেজালে রাইস পেপার আরও নরম হয়ে যায়।

এই ভাবে প্যাটিস গুলোকে বেকিং প্লেটে সাজিয়ে উপর থেকে সাদা তিল ছড়িয়ে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৩০ মিনিটের জন্য বেক হতে দেব। আপনারা চাইলে এই বেকিংটা এয়ার ফ্রায়ার বা কড়াইতেও করতে পারেন।

৩০ মিনিট পর দেখবেন আপনার ক্রিস্পি চিকেন প্যাটিস একদম রেডি।

ওভেন থেকে বের করে বিকেলের চা এর সঙ্গে গরম গরম পরিবেশন করুন বাড়িতে বানানো হেলদি চিকেন প্যাটিস। মানে এক কথায় যাকে বলে মনও খুশি, আর স্বাস্থ্যও খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts