মাথা ভর্তি তেল মেখে আজকাল আর কেউ বাইরে বেরোয় না। অবশ্য চুলে তেল দিয়ে পলিউশনের মধ্যে বাইরে বেরোলে চুলেরও ক্ষতি হতে পারে। কিন্তু শ্যাম্পু করার সময় ও সুযোগ কোনওটাই হচ্ছে না। তখন কী করবেন? শ্যাম্পু না করেও চুল থেকে তেল পরিষ্কার করা যায়। কী ভাবে? রইল টিপস।

১। ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন
- যদি বাড়িতে ড্রাই শ্যাম্পু থাকে চুলের স্ক্যাল্পে স্প্রে করুন বা পাউডার ছিটিয়ে দিন
- ১-২ মিনিট রেখে আঙুল দিয়ে ঘষে ঘষে মেখে নিন
- অতিরিক্ত পাউডার ব্রাশ দিয়ে সরিয়ে ফেলুন
- এতে চুলের তেল শুষে যাবে, চুল দেখাবে ঝরঝরে

২। বেবি পাউডার বা কর্নস্টার্চ ট্রিক
- ড্রাই শ্যাম্পু না থাকলে বেবি পাউডারেও কাজ হবে
- সামান্য পরিমাণ স্ক্যাল্পে ছিটিয়ে আঙুল দিয়ে ভালোভাবে ঘষুন
- চুল আঁচড়ে দিন
- তেল টেনে নিয়ে চুল দেখাবে ফ্রেশ

৩। ছোট চুলের স্টাইল বা টপ নট বানিয়ে ফেলুন
- চুলের গোড়ায় তেল থাকলে সেটাকে ঢাকতে হেয়ার স্টাইল বদলে ফেলুন
- একটি টপ নট বান কিংবা সামনের চুল একটু ফুলিয়ে হেয়ারব্যান্ড ব্যবহার করুন
- এতে তেলচিটে ভাব কমে যাবে চটজলদি

৪। ওয়েট কম্বিং
- একটু জল স্প্রে করে চুলকে সোজা করে আঁচড়ে নিন
- এতে তেল একটু মিশে যাবে পুরো চুলে
- চুল দেখাবে পরিষ্কার ও গোছানো

৫। ডিউটি ফ্রেশ হেয়ার মিস্ট বা পারফিউম স্প্রে
- হালকা চুলের জন্য উপযুক্ত হেয়ার মিস্ট ব্যবহার করুন
- না থাকলে, হাতের তালুতে সামান্য পারফিউম ছিটিয়ে হালকা করে চুলে চেপে দিন
- স্ক্যাল্পে সরাসরি ব্যবহার করবেন না