আর মাত্র দু’মাস। সারা বাংলা জুড়ে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে দুর্গাপুজোর। নতুন জামাকাপড়, জুতো, গয়নার পাশাপাশি নিজেকে একটু ঝকঝকে দেখানোর তোড়জোড়ও চলছে জোরকদমে। কিন্তু আয়নায় চোখ পড়তেই মন খারাপ — সিঁথিতে উঁকি দিচ্ছে একরাশ পাকা চুল। বাজার চলতি রঙে অ্যালার্জি, আবার কেমিক্যাল মিশ্রিত হেয়ার ডাই ব্যবহারে চুল আরও রুক্ষ আর নির্জীব হয়ে যায়। তাই চটজলদি সমাধান নয়, বরং ঘরোয়া নিয়ম মেনে এই দু’মাসে পাকা চুলে ফেরানো যাক প্রাকৃতিক কালো রং।

১. ব্রাহ্মী ও ভৃঙ্গরাজ তেল


এই দুটি ভেষজ তেল আলাদা বা মিশিয়ে নিয়মিত ব্যবহার করলে চুলে নতুন করে মেলানিন তৈরি হয়, যা পাকা চুলকে ধীরে ধীরে কালো করে তোলে।

২. মেহেন্দি, কফি ও লেবুর কম্বো


সপ্তাহে ১ দিন মেহেন্দির পেস্টে ১ চামচ কফি ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মাথায় লাগান। এতে চুলের প্রাকৃতিক রঙ গাঢ় হবে।

৩. লিকার চা

লিকার চায়ের জলে (১ কাপ জল + ২ চামচ চা) চুল ধুয়ে নিন প্রতিদিন। এতে চুলে ধীরে ধীরে কালচে ছাপ পড়বে ও রুক্ষতা কমবে।

৪. কারি পাতা ও নারকেল তেল


মুষ্টিভরা কারি পাতা ১ কাপ নারকেল তেলে ফুটিয়ে ঠান্ডা করে চুলে লাগান। এটি চুলের গঠন ভালো রাখে ও পাকা চুল প্রতিরোধ করে।

৫. আমলা-নারকেল তেল ম্যাজিক

আধ কাপ নারকেল তেলে ২ চামচ শুকনো আমলা গুঁড়ো ফুটিয়ে ঠান্ডা করে প্রতিদিন রাতে লাগান। আমলা চুলে মেলানিনের মাত্রা বাড়িয়ে কালো হতে সাহায্য করে।


এই উপায়গুলি থেকে যেটি আপনার জন্য সুবিধাজনক মনে হয়, সেটি বেছে নিন ও প্রতিদিন নিয়ম করে ব্যবহার করুন। পাশাপাশি ঠিকঠাক খাওয়া-দাওয়া, পর্যাপ্ত ঘুম ও স্ট্রেসমুক্ত থাকার চেষ্টা করুন। এই পুজোয় যেন আপনার সৌন্দর্যে কোনও দাগ না পড়ে— পাকা চুলও ফিরে পাক তার পুরনো কালো রূপ, একেবারে প্রাকৃতিক উপায়ে!

Related Posts