বর্ষাকাল মানেই একদিকে মন ভালো করা বৃষ্টি, আবার অন্যদিকে স্যাঁতস্যাঁতে ভাব, বৃষ্টি-কাদা আর ঘরের অস্বস্তিকর পরিবেশ। এই সময়টাতে শুধু শরীর নয়, মন আর ঘরেরও চায় বাড়তি যত্ন। তাই আপনার প্রিয় ঠিকানাটিকে করে তুলুন আরও সুন্দর ও স্বাস্থ্যকর মাত্র কয়েকটি সহজ হোম ডেকর টিপস দিয়ে।  

১. হালকা ও উজ্জ্বল রঙ বেছে নিন:

  • বর্ষাকালে ঘরে আলো কম ঢোকে।
  • তাই পর্দা, কুশন কভার কিংবা বেডশিটে হালকা রঙ যেমন সাদা, প্যাস্টেল ব্লু বা হলুদ বেছে নিন। এগুলো ঘরকে করে তোলে উজ্জ্বল ও ফ্রেশ।

২. জুতোর রাখা জায়গা ঠিক করুন:

  • বাইরে থেকে ভেজা জুতো ঘরে ঢোকাবেন না।
  • দরজার পাশে ম্যাট রাখুন আর জুতো রাখার আলাদা একটি র‍্যাক রাখুন।
  • এতে ঘর পরিষ্কার থাকবে ।

৩. সুগন্ধি ব্যবহার করুন:

  • বর্ষার স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করতে অ্যারোমা অয়েল, ধূপ বা ডিফিউজার ব্যবহার করুন।
  • লেমনগ্রাস, ল্যাভেন্ডার বা ইউক্যালিপটাস ঘরকে রাখবে ফ্রেশ ও সুগন্ধিত।

৪. অতিরিক্ত কাপড়-জামা গুছিয়ে রাখুন:

বর্ষায় আর্দ্রতা বেশি, তাই বাড়তি কাপড় খোলা জায়গায় না রেখে সিল করা বাক্সে রাখুন যাতে স্যাঁতসেঁতে গন্ধ না হয়।

৫. ইন্ডোর প্ল্যান্ট বেছে নিন:

  • বর্ষায় ঘরে সবুজ শোভা বাড়াতে রাখুন মানিপ্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট বা এরোকা পাম।
  • এই প্ল্যান্টগুলো আর্দ্রতা শোষণেও সাহায্য করে।

ছোট ছোট এই পরিবর্তনগুলোই বর্ষার দিনে আপনার ঘরকে করে তুলতে পারে আরামদায়ক, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর।

Related Posts