বর্ষাকাল মানেই একদিকে গাছে গাছে সবুজের ছোঁয়া, আর অন্যদিকে চুলের নানা সমস্যার শুরু। বৃষ্টি, আর্দ্রতা আর স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে চুল হয়ে পড়ে রুক্ষ, দুর্বল ও প্রাণহীন। তবে চিন্তার কিছু নেই, ঠিকঠাক যত্ন নিলে এই মৌসুমেও আপনার চুল থাকবে মসৃণ, উজ্জ্বল আর স্বাস্থ্যবান। তার জন্য রইল সবচেয়ে সাধারণ ৫টি চুলের সমস্যা ও তার কার্যকরী সমাধান-

১. চুল পড়া বাড়ে

  • বৃষ্টির জলে থাকা অ্যাসিড ও দূষিত পদার্থ চুলের গোড়ায় ক্ষতি করে।
  • সমাধান: সপ্তাহে ২-৩ বার হালকা গরম তেল (নারকেল/ভৃঙ্গরাজ/অ্যালোভেরা ইত্যাদি) মালিশ করুন ও হেয়ারফল কন্ট্রোল শ্যাম্পু ব্যবহার করুন।

২. স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশন

  • ভেজা মাথা, সেটা জলে ভিজে হোক বা ঘামে- ফাঙ্গাসের জন্য আদর্শ পরিবেশ।
  • সমাধান: মাথা ভেজা রাখা একদম এড়িয়ে চলুন। অ্যান্টিফাঙ্গাল হার্বাল হেয়ার প্যাক ব্যবহার করুন।

৩. খুশকি বেড়ে যাওয়া

  • আর্দ্রতা ও অপরিষ্কার স্ক্যাল্প থেকে খুশকি হয়।
  • সমাধান: মেথি বীজ ও নিমপাতার পেস্ট লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৪. চুল রুক্ষ ও জট বেঁধে যায়

  • আর্দ্র আবহাওয়ায় চুলের স্বাভাবিক তেল হারিয়ে যায়।
  • সমাধান: কন্ডিশনার ও লিভ-ইন সিরাম ব্যবহার করুন। সপ্তাহে একবার হেয়ার মাস্ক লাগান।

৫. চুলে দুর্গন্ধ

  • বৃষ্টিতে ভেজা চুল শুকোতে দেরি হলে দুর্গন্ধ হয়।
  • সমাধান: অ্যালোভেরা জেল ও গোলাপজল মিশিয়ে স্প্রে করুন।

বর্ষাকালে চুলের যত্নে প্রাকৃতিক উপাদানই সবচেয়ে ভরসাযোগ্য। তাই এভাবে নিয়মিত পরিচর্যা করলে এই মৌসুমেও আপনার চুল থাকবে ঝলমলে ও প্রাণবন্ত।

Related Posts