হাতে সময় কম? চিন্তা নেই। মাত্র ৫ মিনিটে মেকআপ করে ফেলতে পারবেন। খুব অবাক হচ্ছেন শুনে তাই না? ভাবছেন সত্যিই কি এটা সম্ভব? পুজোর সকাল হোক বা সন্ধ্যে, তাড়াতাড়ি সাজতে চাইলে এই টিপসগুলো জেনে নাও…

১। ময়েশ্চরাইজার + সানস্ক্রিন
মুখ ভালো করে ধুয়ে তাড়াতাড়ি স্কিনে হালকা ময়েশ্চরাইজিং সানস্ক্রিন লাগিয়ে নিন। এতে স্কিন থাকবে হাইড্রেটেড ও সুরক্ষিত।
২। BB Cream / CC Cream বা হালকা Foundation
একটু BB/CC ক্রিম বা হালকা ফাউন্ডেশন দিয়ে মুখে ব্লেন্ড করে নিন। হাতে সময় কম থাকলে স্পঞ্জ বা হাত দিয়েও ব্লেন্ড করা যায়।
৩। কনসিলার (যদি দরকার হয়)
ডার্ক সার্কেল বা দাগ থাকলে হালকা করে কনসিলার ব্যবহার করুন।

৪। কমপ্যাক্ট বা লুজ পাউডার
T-zone (যেখানে তেলতেলে ভাব বেশি) -এ হালকা পাউডার দিন যেন তাড়াতাড়ি ঘাম না হয়, যাতে মেকআপ নষ্ট না হয়।
৫। ভ্রু ঠিকঠাক গঠন
ভ্রুটা একটু ব্রাশ করে বা পেনসিল দিয়ে হালকা শেপ ঠিক করে নিন। এতে মুখ আরও পরিষ্কার লাগবে।
৬। আইলাইনার + মাস্কারা
একটু আইলাইনার আর ১ কোট মাস্কারা দিলেই চোখ দারুন দেখাবে।
৭। লিপস্টিক / টিন্ট
নুড বা সফট পিঙ্ক শেড বেছে নিন, ঠোঁটে দিয়ে একটু গালেও হালকা ব্লেন্ড করে নিতে পারেন — একসঙ্গে ব্লাশ আর লিপ, দুটোই হয়ে যাবে।

টিপস :
- চাইলে হালকা হাইলাইটার ব্যবহার করতে পারেন নাকের উপরে আর গালের হাড়ে।
- সময় কম থাকলে শুধু ব্রাইট লিপস্টিক দিলেও সুন্দর দেখাবে।