পুজোর ৫টা দিন সবাই চায় উজ্জ্বল, নিখুঁত ত্বক। কিন্তু ব্রণ এসে হাজির হলেই সব সাজগোজের আনন্দ মাটি। মেকআপ দিয়ে ঢাকলেও ত্বকের সমস্যাটা থেকেই যায়। তাই পুজোর আগে সময় থাকতেই ব্রণ কমানোর কিছু কার্যকর ঘরোয়া উপায় মেনে চললে মিলতে পারে স্থায়ী সমাধান।

১. মুলতানি মাটি ও গোলাপজল প্যাক
মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়। গোলাপজল ত্বক ঠান্ডা রাখে ও টোনার হিসেবে কাজ করে। সপ্তাহে ২-৩ দিন এই প্যাক ব্যবহার করলে ব্রণ ও ব্রণের দাগ কমে।

২. তুলসী পাতার রস
তুলসীতে আছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। কয়েকটি তুলসী পাতা বেটে সরাসরি ব্রণের ওপর লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ব্রণের জীবাণু ধ্বংস হয়।

৩. কাঁচা হলুদ ও মধু
হলুদে রয়েছে অ্যান্টিসেপ্টিক গুণ, আর মধু ত্বক ময়েশ্চারাইজ করে। এই দুটি একসঙ্গে মিশিয়ে মুখে লাগালে ত্বক উজ্জ্বল হয় ও ব্রণের দাগ হালকা হয়।

৪. নিম পাতার পেস্ট
নিম পাতাকে সেদ্ধ করে পেস্ট বানিয়ে মুখে লাগান। এটি ইনফেকশন প্রতিরোধে অত্যন্ত কার্যকর।

৫. বরফ থেরাপি
বরফে ব্রণের ইনফ্ল্যামেশন কমে। দিনে ২ বার ১-২ মিনিট করে বরফ র্যাপ ব্যবহার করতে পারেন।

৬. জল খাওয়া ও সঠিক ডায়েট
ত্বক পরিষ্কার রাখতে দিনে অন্তত ৮ গ্লাস জল খান। তেল-মশলা কমিয়ে ফলমূল ও সবজি খান।

৭. মুখ পরিষ্কার রাখা
বাইরে থেকে এলে হালকা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার রাখুন। ঘুমানোর আগে মেকআপ ভালো করে তুলে নিন।
পুজোর আগে এই উপায়গুলো নিয়ম করে মেনে চললে, ত্বক হবে ব্রণমুক্ত, ঝকঝকে ও সুন্দর। সাজ এবার আরও ফুটে উঠবে।