সাজগোজ আর পোশাকে আপনি যতই স্টাইলিশ হোন না কেন, যেই প্রাণ খুলে হাসতে বা কথা বলতে গেলেন, অমনি দাঁতে পড়ে থাকা হলুদ ছোপ আপনার পুরো ইম্প্রেশনটাই নষ্ট করে দিল। মেকআপ দিয়ে মুখের খুঁত ঢাকা যায়, কিন্তু দাঁত? দু’বেলা ব্রাশ করে, কুলকুচি করেও যখন হলদে ছোপ যেতে চায় না, তখন বিস্তর খরচ করে সেই দাগ তুলতে হয়। তবে কিছু ঘরোয়া টিপস-এ কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব। চলুন জেনে নিই –

১। নুনের কেরামতিঃ

  • ব্রাশ সামান্য জলে ভিজিয়ে তাতে অল্প নুন লাগিয়ে দাঁতে ঘষে নিন। তার পর মুখ ধুয়ে নিন।
  • প্রতিদিন করলেই তফাৎ বুঝতে পারবেন।

২। বেকিং সোডা আর লেবুর রসঃ

  • বাড়িতে থাকা বেকিং সোডা দিয়েও দাঁতের হলদে ভাব দূর করা যায়।
  • বেকিং সোডার সঙ্গে লেবুর রস মিশিয়ে ব্রাশ করলে দেখবেন, দাঁতের হলদেটে ছোপ অনেক উঠে গিয়েছে।

৩। অয়েল পুলিংঃ

  • নারকেল তেল এক চামচ নিয়ে ১৫-২০ মিনিট মুখের ভিতর রেখে ভাল করে মুখ কুলকুচি করে নিন।
  •  সপ্তাহে ৩ বার করে দেখতে পারেন। দাঁত ও মাড়ির ক্ষয় জনিত রোগের ঝুঁকিও কমায়।

৪। অ্যাপেল সিডার ভিনিগারঃ

  • এক কাপ জলে এক চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে ভাল করে কুলকুচি করতে হবে।
  • তার পর পরিষ্কার জলে ভাল করে মুখ ধুয়ে নিতে হবে। অ্যাসিডিক উপাদান থাকায় দাঁতের হলদেটে দাগ সহজেই উঠে যাবে।

৫। ভিটামিন-সিঃ

  • কমলালেবু, পাতিলেবু ও কলার খোসা ভালোভাবে দাঁতের হলদে ভাব দূর করতে পারে।
  • এতে প্রচুর পরিমাণে ভিটামিন-সি আছে, যা দাঁতের স্বাস্থ্যও ভাল রাখে।

৬। নিয়মিত ব্রাশঃ

  • প্রতিদিন সকালে ও রাতে নিয়ম করে দাঁত মাজুন।
  • খাবার খাওয়ার পর মুখ কুলকুচি করা জরুরি।

৭। ডেন্টিস্টের পরামর্শঃ

  • ডেন্টিস্টের কাছে বছরে একবার দাঁতের স্কেলিং করানো উচিত। এতে জমে থাকা দাগ ও ময়লা পরিষ্কার হয়।
  • দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত।

৮। কিছু অভ্যাস এড়ানোঃ

  • ধূমপান, চা, কফি – এগুলো যত এড়িয়ে চলা যায় তত দাঁতের জন্য ভালো।

সতর্কতা, নিয়মিত যত্ন আর একটু ঘরোয়া বুদ্ধিতে আপনার হাসিও হোক, প্রাণবন্ত, উজ্জ্বল ও আত্মবিশ্বাসে ভরপুর।

Related Posts