আজকাল চুলে রং করাটা যেন ফ্যাশনের অপরিহার্য অংশ। তবে রাসায়নিক ডাই ব্যবহারে চুলের ক্ষতি হওয়া অস্বাভাবিক নয়—রুক্ষতা, চুল পড়া, স্ক্যাল্পে অ্যালার্জি ইত্যাদি সমস্যা দেখা যায়। তাই এখন অনেকেই ফিরে আসছেন প্রকৃতির কোলে। প্রাকৃতিক উপাদান দিয়ে চুলে রং করে আপনি যেমন পাবেন ইচ্ছে মতো শেড, তেমনি চুল থাকবে নরম, মসৃণ ও স্বাস্থ্যবান। চলুন দেখে নিই কিছু ন্যাচারাল ডাই আইডিয়াস-

১। বিটরস ও গাজরঃ

গাজরের রসে চুলে হালকা কমলা আভা আসে, আর বিটরস চুলে হালকা গোলাপি বা বারগান্ডি টোন যোগ করে।

২। কালো চা ও আমলকীঃ

কালো চা চুলের প্রাকৃতিক কালো রঙ ঘন করে, আর আমলকী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ও চুলের গোড়া শক্ত করে।

৩। কালো তিল ও নারকেল তেলঃ

তিলের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ চুলে কালো রঙ ধরে রাখতে সাহায্য করে। নারকেল তেল চুলের স্ক্যাল্পে পুষ্টি জোগায়।

৪। কাঠবাদাম খোলঃ

এই খোল সেদ্ধ করে তৈরি হওয়া তরলটি ব্যবহার করলে চুলে আসে ঘন বাদামি আভা। এটি ধীরে ধীরে কাজ করে, কিন্তু অনেকদিন স্থায়ী থাকে।

৫। ভৃঙ্গরাজ ও আমলকী পাউডারঃ

ভৃঙ্গরাজ প্রাকৃতিকভাবে চুল কালো রাখে, আর আমলকী গ্রে হেয়ার কভার করে, চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া কমায়।

৬। চায়ের লিকার ও তেজপাতাঃ

এই দুটি উপাদান একসাথে ফুটিয়ে ঠান্ডা করে চুলে লাগালে ধূসর বা হালকা বাদামী টাইপ ন্যাচারাল ব্রাউন টোন আসে।

প্রাকৃতিক ডাই একটু ধৈর্য দাবি করে বটে, কিন্তু দীর্ঘমেয়াদে তা আপনার চুলকে রঙিন করার পাশাপাশি সুস্থ রাখে। রাসায়নিক মুক্ত এই রঙের জগতে একবার পা রাখলে, আপনি নিজেই বুঝে যাবেন – প্রকৃতিই চুলের সবচেয়ে বড় স্টাইলিস্ট।

Related Posts